হোম > সারা দেশ > নেত্রকোণা

অটোরিকশায় ৪৮০ বোতল ফেনসিডিল, আটক ১

নেত্রকোনা প্রতিনিধি

ফেনসিডিলসহ আটক হৃদয়। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় কৌশলে লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশের দাবি, উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলার নোয়াপাড়া এলাকার শিমুলতলী নামক স্থানে এ অভিযান চালানো হয়।

আটক হৃদয় দুর্গাপুর শহরের মার্কাস মোড় এলাকার আবুল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার ঝানজাইল রাত্রীকালীন চেকপোস্টের দায়িত্ব শেষে থানায় ফিরছিলেন উপপরিদর্শক (এসআই) মো. মহিবুর রহমানসহ একদল পুলিশ সদস্য। পথে শিমুলতলী এলাকায় একটি অটোরিকশা নিয়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখেন তারা। পুলিশ দেখে ওই ব্যক্তি অটোরিকশাসহ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে স্থানীয়দের উপস্থিতিতে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রতি বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪ হাজার টাকা হিসেবে উদ্ধার করা মাদকের মোট মূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা ও দুর্গাপুরে মানববন্ধন

সাংবাদিক আলিফকে আগেও ‘হত্যাচেষ্টা’, খুনের দিন পোস্টে ‘গডফাদারের’ তথ্য প্রকাশের ইঙ্গিত

সাংবাদিক আলিফ হত্যা: ময়নাতদন্তে ৬ গুলির আঘাতের চিহ্ন, ভেদ করে বেরিয়েছে ৫টি

নেত্রকোনায় চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় হাত বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো মিশুকচালকের মরদেহ উদ্ধার

ভ্যানে বিশেষ কৌশলে লুকানো ১৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক যুবক

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ‘পেট্রল’ ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

কেন্দুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু