হোম > সারা দেশ > নেত্রকোণা

পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মো. কাজল মিয়ার ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে খাবার খেয়ে বাড়ির উঠানে খেলছিল আব্দুল্লাহ। এ সময় তার বাবা-মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুটিকে কোথাও দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনে প্রতিবেশীর একটি পুকুরে তাকে ভাসতে দেখতে পান তার বাবা। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নেত্রকোনায় ৮ বছরের শিশুকে হাত-মুখ বেঁধে ধর্ষণচেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার, ‘মাদকসম্রাজ্ঞী’সহ আটক ৩

নেত্রকোনায় লাশ দাফন শেষে ফেরার পথে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৪০

বিএনপি নেতা আজব আলীর ‘আজব’ কাণ্ড!

​নেত্রকোনায় বসতঘরে যুবককে গলা কেটে হত্যা

দুর্গাপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় আরও দুজন আটক

কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন: নাহিদ ইসলাম

চুরি করা ট্রান্সফরমারের যন্ত্রাংশ আনতে গিয়ে আটক যুবক

চোরাই কম্বলবোঝাই পিকআপ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

চালে উঠে পেয়ারা পাড়ছিলেন যুবক, বিদ্যুতায়িত হয়ে মৃত্যু