হোম > সারা দেশ > নেত্রকোণা

ঘরের জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার খালুয়াজুরীতে ঘরের জানালা বন্ধ করার সময় বিদ্যুতায়িত হয়ে রাতুল সরকার (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

আজ বুধবার সকালে খালিয়াজুরী থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

রাতুল উপজেলার নগর ইউনিয়নের উদয়পুর গ্রামের মৃত ইন্দ্রজিত সরকারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের তার ছিদ্র হয়ে ঘরের জানালায় স্পর্শ করলে পুরো জানালা বিদ্যুতায়িত হয়। বিষয়টি খেয়াল না করে মঙ্গলবার সন্ধ্যায় জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুতায়িত হন রাতুল। পরিবারের সদস্যরা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ওসি মো. মকবুল হোসেন বলেন, বিষয়টি দুর্ঘটনা হওয়ায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। তাই সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় হাত বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো মিশুকচালকের মরদেহ উদ্ধার

ভ্যানে বিশেষ কৌশলে লুকানো ১৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক যুবক

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ‘পেট্রল’ ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

কেন্দুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দুর্গাপুরে নৌকাডুবি, সাঁতরে মা বাঁচলেও প্রাণ গেল ছেলের

মাদক সেবনের মামলায় গ্রেপ্তার পৌর ছাত্রদল নেতা, বহিষ্কার

নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করায় বাদীর কারাদণ্ড

মাদক সেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৪