হোম > সারা দেশ > নেত্রকোনা

নেত্রকোনায় প্রায় ২২ লাখ টাকার মাদকসহ যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি

৫৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’ নামের মাদকসহ আটক ফারুক মিয়া। ছবি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সৌজন্যে

নেত্রকোনায় ৫৬০ বোতল ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ‘ফেয়ারডিল নিউ’ নামের মাদকসহ ফারুক মিয়া (২৬) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকের মূল্য ২১ লাখ ৮১ হাজার টাকার বেশি।

আজ শনিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে সদর উপজেলার দিগজান বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

আটক ফারুক মিয়া পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামের জব্বার আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল সিধলী থেকে নেত্রকোনাগামী পাকা সড়কের দিগজান বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপে থাকা নয়টি প্লাস্টিকের বস্তা থেকে ৫৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’ নামের মাদক জব্দ করা হয়। মাদকটি ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় বলে জানিয়েছে অধিদপ্তর।

সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। মামলার পর আটক ফারুক মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

নেত্রকোনায় পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সাংবাদিক আলিফ হত্যা: সীমান্তের দুই গডফাদারের চক্ষুশূল

এনসিপির নবগঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

‘আমার ছেলের হত্যাকারীদের বিচার দেখে যেতে চাই’

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার আশিকুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাংবাদিক আলিফ হত্যা: আরও একজন গ্রেপ্তার

মা-বাবার পর এবার বিধবাকে মারধরের অভিযোগে বহিষ্কার যুবদল নেতা

সাংবাদিক আলিফ হত্যার রহস্য উদ্‌ঘাটনের কাছাকাছি পুলিশ: ডিআইজি জাহিদুল

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন