হোম > সারা দেশ > নেত্রকোণা

মামলা করায় ফের ভুক্তভোগীকে কুপিয়ে জখম, সন্ত্রাসী মানিক গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

গ্রেপ্তার মানিক মিয়া। ছবি: সংগৃহীত

মাদক কারবার ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে গত বছরের নভেম্বর মাসে নেত্রকোনার নৈহাটী এলাকায় সাইফুল মিয়া নামের এক ব্যক্তিকে মারধর ও কুপিয়ে জখম করেন মানিক মিয়া। এ ঘটনায় করা মামলায় গত শুক্রবার (৮ মে) আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাঁকে ধরতে গেলে তিনি কৌশলে পালিয়ে যান। পরে পুলিশ কেন তাঁকে ধরতে গিয়েছিল, সেই ক্ষোভে মামলার বাদী সাইফুল মিয়াকে ওই দিনই বিকেলে আবার কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মানিকের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়।

গতকাল রোববার রাতে নেত্রকোনার বারহাট্টা থানার পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে এই চিহ্নিত সন্ত্রাসীকে জেলা শহর থেকে গ্রেপ্তার করে। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, মানিক উপজেলার নৈহাটী এলাকার বজলুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে মারামারি, জখম, ধর্ষণসহ ৯টি মামলা বিচারাধীন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, মানিক মিয়া চিরাম ইউনিয়নের নৈহাটী এলাকার চিহ্নিত অপরাধী। এলাকায় সংঘটিত বহু অপরাধের সঙ্গে তিনি জড়িত। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

বড় ভাইকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, দুই ভাই গ্রেপ্তার

নেত্রকোনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

নেত্রকোনার মগড়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে সন্তানকে ফিরে পেল পরিবার

নেত্রকোনার দুর্গাপুরে বন্য হাতির উপদ্রব ঠেকাতে সোলার স্ট্রিটলাইট

নেত্রকোনায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

সুপারিবাগানে ঢোকায় তিন ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বিয়ের বাড়ির কাজে ব্যস্ত সবাই, পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের