হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে জামাতার কুড়ালের আঘাতে শাশুড়ি নিহত, আটক ৩

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে জামাতার কুড়ালের আঘাতে সাহারা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত শাহেদ বিশ্বাস (৪৪) ও তাঁর মা ও তৃতীয় স্ত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহারা খাতুন ওই গ্রামের মোতালেবের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের আবুল কাশেম বিশ্বাসের ছেলে শাহেদ বিশ্বাসের সঙ্গে সাহারা খাতুনের মেয়ে কুলসুমার বিয়ে হয়। বিয়ের পর থেকে ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে থাকতেন শাহেদ। প্রায় দেড় বছর আগে তাঁর প্রথম স্ত্রী মারা যান। এরপর আরও দুটি বিয়ে করেন তিনি।

প্রথম স্ত্রীর ওয়ারিশি সম্পত্তির পাওনা নিয়ে শাহেদের সঙ্গে শাশুড়ি সাহারা খাতুনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গতকাল শনিবার রাতে শাশুড়ির সঙ্গে শাহেদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কুড়াল দিয়ে আঘাত ও গলা টিপে সাহারা খাতুনকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে।

পরে স্থানীয়রা শাহেদ বিশ্বাসকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহেদ বিশ্বাস, তাঁর মা শাহেরা খাতুন (৫৫) ও তৃতীয় স্ত্রী তাসলিমা আক্তারকে (২৭) আটক করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডের মূল অভিযুক্তসহ আরও দুজনকে আটক করা হয়েছে। তাঁদের থানায় নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি আরও বলেন, মরদেহের পাশ থেকে একটি কুড়াল উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাংবাদিক আলিফকে আগেও ‘হত্যাচেষ্টা’, খুনের দিন পোস্টে ‘গডফাদারের’ তথ্য প্রকাশের ইঙ্গিত

সাংবাদিক আলিফ হত্যা: ময়নাতদন্তে ৬ গুলির আঘাতের চিহ্ন, ভেদ করে বেরিয়েছে ৫টি

নেত্রকোনায় চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় হাত বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো মিশুকচালকের মরদেহ উদ্ধার

ভ্যানে বিশেষ কৌশলে লুকানো ১৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক যুবক

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ‘পেট্রল’ ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে

কেন্দুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দুর্গাপুরে নৌকাডুবি, সাঁতরে মা বাঁচলেও প্রাণ গেল ছেলের