হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে জামদানি ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। ছবি: আজকের পত্রিকা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ‘আমরা জামদানি ভিলেজের প্রকল্প বাস্তবায়ন করতে পরিদর্শনে এসেছি। আমরা জামদানি শিল্পের ঐতিহ্যকে অন্বেষণ করতে সেই সুদূর ইংল্যান্ড পর্যন্ত গিয়েছি। আমরা সেখান থেকে এই শিল্পের ঐতিহ্য নিয়ে এসেছি। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খোঁজে বেরিয়ে যাঁরা এক্সপার্ট আছেন, তাঁদের দিয়ে কাজ করানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে এটির ঐতিহ্যকে ফিরিয়ে আনতে গবেষণা কার্যক্রম থেকে শুরু করে সকল ধরনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

আজ মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে ‎নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার নোয়াপাড়ায় জামদানি ভিলেজ প্রকল্প এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় পাটশিল্প নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই সরকারের নির্বাচনী ইশতেহারে রয়েছে, যে বন্ধ পাটকলগুলো আছে, তা পুনরায় চালু করা হবে। অনেকগুলো পাটকল চালু হয়েছে, আবার অনেকগুলো চালুর প্রক্রিয়ায় রয়েছে। এতে দেশে বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। দেশি-বিদেশি যাঁরা ব্যবসায়ী রয়েছেন, আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করে এই পাটশিল্পকে এগিয়ে নিয়ে যেতে সকল ধরনের কার্যক্রম চালাচ্ছি।’

দেশের ঐতিহ্যবাহী জামদানি শিল্পের উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবায়নাধীন জামদানি ভিলেজ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় তাঁতিদের সঙ্গে কথা বলেন। তিনি আব-ই-রওয়ান প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলার এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্নের পর গুঁড়িয়ে দেওয়া হলো দুই চুন কারখানা

ফতুল্লায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার, চাপাতি-ছুরি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে আ.লীগের ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

হামলায় ম্যাজিস্ট্রেট আহতের ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, চার ডিবি পুলিশ সদস্য গ্রেপ্তার

আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম