হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’

সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে এখন অনেকেই দেখতে আসছেন ‘ডোনাল্ড ট্রাম্প’কে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙের এক মহিষ এখন সবার আকর্ষণের কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো প্রজাতির মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। মূলত এর মাথার ওপর সোনালি চুলের কারণেই এই নামকরণ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ডোনাল্ড ট্রাম্প। তাকে দেখতে এখন ভিড় বেড়েছে কয়েক গুণ। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে গিয়ে দেখা যায় উৎসুক দর্শনার্থীদের ভিড়। সবাই ছবি তুলছেন ডোনাল্ড ট্রাম্পের। কেউ কেউ আবার সাহস করে ছুঁয়েও দেখছেন। যুদ্ধবাজ নেতার নামে নামকরণ হলেও এই ট্রাম্প কিন্তু বেশ শান্তশিষ্ট।

ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, ‘প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে মহিষটি কিনে আনি। ওর মাথার চুল দেখে আমার ছোট ভাই রসিকতা করে নাম রাখে ডোনাল্ড ট্রাম্প। চলাফেরায় খুবই শান্তশিষ্ট। এলবিনো জাতের মহিষগুলো শান্তশিষ্টই হয়ে থাকে। উত্ত্যক্ত না করলে আক্রমণাত্মক আচরণ করে না। ইতিমধ্যে মহিষটি লাইভ ওয়েট হিসেবে ৫৫০ টাকা কেজিতে বিক্রি করা হয়েছে। আগামী সপ্তাহে এর মালিকের কাছে সরবরাহ করা হবে।’

ব্যতিক্রমী নাম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এখন প্রতিদিনই খামারটিতে ট্রাম্পকে দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা রাসেল বলেন, ‘ফেসবুকে দেখে দেখতে আসলাম। আসলেই এটা দেখতে ট্রাম্পের মতো। ওর ফেস আর চুল একদম ট্রাম্পের মতো দেখতে।’

নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে এখন অনেকেই দেখতে আসছেন ‘ডোনাল্ড ট্রাম্প’কে। ছবি: আজকের পত্রিকা

আরেক দর্শনার্থী মীম এসেছেন তাঁর বাচ্চাকে সঙ্গে নিয়ে। তিনি বলেন, ‘মহিষটি দেখতে খুবই সুন্দর। চুলগুলো ট্রাম্পের মতো। আমি ফেসবুকে দেখে মনে করেছি অহেতুক বলা হচ্ছে, কিন্তু সামনে এসে দেখি আসলেই ট্রাম্প। নামের সঙ্গে বেশ মানিয়েছে।’

খামারের পরিচর্যাকারী কাউসার জানান, ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ যত্নেই রাখেন তাঁরা। চার বেলা গোসল করানো হয়। খাবার হিসেবে ভুট্টা, খৈল, ভুসি, ধানের কুড়া ও ঘাস দেওয়া হচ্ছে।

রাবেয়া অ্যাগ্রো ফার্ম কর্তৃপক্ষ জানায়, এবার কোরবানির জন্য অন্তত ২০০টি পশু প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে প্রায় সবগুলো পশুই বুকিং হয়ে গেছে। আগামী সপ্তাহ থেকে পশুগুলো মালিকদের কাছে সরবরাহ করা শুরু হবে।

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্নের পর গুঁড়িয়ে দেওয়া হলো দুই চুন কারখানা

ফতুল্লায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার, চাপাতি-ছুরি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে আ.লীগের ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

হামলায় ম্যাজিস্ট্রেট আহতের ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, চার ডিবি পুলিশ সদস্য গ্রেপ্তার

আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম