হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

৬৬ জনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি   

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস কারখানায় আগুনের ঘটনায় ৪৮ মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য ৬৬ জনের নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক ল্যাবের টিম। আজ সোমবার সকালে সংস্থাটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তাদের নমুনা সংগ্রহের বুথটি গুটিয়ে সিআইডি সদর দপ্তরে নিয়ে যায়। সিআইডি একটি নোটিশে জানায় নতুন করে কারও নমুনা দিতে হলে মালিবাগে সদর দপ্তরে যোগাযোগ করতে হবে।

সিআইডির ফরেনসিক ল্যাবের ডিএনএ পরীক্ষক দীপংকর দত্ত জানান, সর্বশেষ ৪৮ মরদেহের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য ৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এরপর নিহত বা নিখোঁজ কারও মা-বাবা অথবা স্বজন এলে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে যোগাযোগ করতে সিআইডির তরফ থেকে মর্গের সামনে নোটিশে জানানো হয়েছে। নোটিশে দুটি মোবাইল নম্বর (০১৬৭৩০১৬৯৭৩,০১৭২৮২৫৬৬২৩) দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত হাশেম ফুডস লিমিটেডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাশেমসহ আট ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। তাৎক্ষণিক তাদের গ্রেপ্তার করা হয়। 

অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসনসহ একাধিক তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এসব কমিটির প্রধানেরা শিগগিরই প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাসও দিয়েছেন।

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, চার ডিবি পুলিশ সদস্য গ্রেপ্তার

আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

নারায়ণগঞ্জের বন্দরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্র, ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার