হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সারা জীবন অন্যায়ের বিপক্ষে কথা বলেও আজ আমি অপরাধী, আদালতে হাজিরা শেষে আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আজ বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন আইভী। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পুলিশের ওপর হামলার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। গত বছর তাঁকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার আদালতে উপস্থিত হন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন আইভী। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।

হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের আইভী বলেন, ‘নির্দোষ হয়েও আমি অপরাধী। আমি সারা জীবন অন্যায়ের প্রতিবাদ করেছি। হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে কথা বলেছি। আর আজ আমিই অপরাধী! যা-ই হোক, এর বিচার আল্লাহর কাছে আছে। আমার নারায়ণগঞ্জবাসী আছে, তারা দেখবে।’

এরপর সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি গাড়িতে উঠে দেওভোগের নিজ বাসার উদ্দেশে রওনা হন।

আইভীর আদালতে উপস্থিতিকে ঘিরে এদিন আদালত প্রাঙ্গণে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি দেখা যায়। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

আইনজীবী আওলাদ হোসেন বলেন, আইভীকে গ্রেপ্তারের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা করা হয়। ওই মামলার অভিযোগপত্র গ্রহণের তারিখ ছিল মঙ্গলবার। এ মামলায় আইভী জামিনে থাকলেও আদালতের নির্দেশনা অনুযায়ী হাজিরা দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৯ মে হত্যা মামলায় নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আরও কয়েকটি হত্যা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৩৯১ দিন বন্দী থাকার পর গত ৪ জুন তিনি জামিনে মুক্তি পান।

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, পথচারী নিহত

সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

তালাবদ্ধ ঘরে পড়ে ছিল গার্মেন্টস কর্মীর মরদেহ, স্বামী পলাতক

নারায়ণগঞ্জে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

গ্যাসসংকটে নারায়ণগঞ্জে ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইন, কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুলাই গণ-অভ্যুত্থান: গুলিবিদ্ধ হয়ে সুমাইয়ার মৃত্যুর দুই বছর, বিচারের আশায় পরিবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দ, বাড়ছে শঙ্কা

সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দুই কারবারির

সারা দেশে ১০টি আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী