হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আচরণবিধি ভেঙে আইভীর প্রচারে সাংসদ নজরুল ইসলাম বাবু

তানিম আহমেদ, নারায়ণগঞ্জ থেকে 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনী সভায় যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। আজ শুক্রবার বিকেলে নগরীর রেলগেট-সংলগ্ন এলাকায় সভা চলাকালে তিনি উপস্থিত হন।

সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীর প্রচারণায় কোনো সাংসদের অংশ নেওয়া স্পষ্টত আচরণবিধি লঙ্ঘন হলেও বাবু আইভীর প্রচারণায় যোগ দেন।

বেলা ৩টার দিকে নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট-সংলগ্ন এলাকায় ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চে সভা শুরু হয় আইভীর। সাড়ে ৩টার পর মঞ্চে আসেন সাংসদ বাবু। এ সময় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি। পাশাপাশি মঞ্চে তাঁদের সঙ্গে সেলফিও তোলেন এই সাংসদ। পরে ৩টা ৫০ মিনিটে সভাস্থল ত্যাগ করে চলে যান নজরুল ইসলাম বাবু। আবারও উঠে আইভীর বক্তব্যের পরে কেন্দ্রীয় নেতারা মঞ্চ থেকে নামার পর তিনি নামেন। তবে গণমিছিলে যোগ দিতে তাঁকে দেখা যায়নি।

সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালার ২২ ধারায় বলা হয়েছে, সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে বিধিনিষেধ রয়েছে। ২০০৪ সালে আচরণবিধিতে এই ধারা সংযোজন করা হয়।  

আরও পড়ুন:

সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার