হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মাছ ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নেন আরসাপ্রধান আতাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ–আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে চার সহযোগীসহ গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব–১১। গতকাল মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তবে আজ বুধবার জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসন এলাকায় চার মাস আগে বাসা ভাড়া নেন আতাউল্লাহ। তিনি চট্টগ্রামের মাছ ব্যবসায়ী পরিচয়ে বাড়ির মালিকদের সঙ্গে কথা বলেন। জাতীয় পরিচয়পত্র দিতে দেরি করছিলেন। ১৭ মার্চ রাত ৩টায় ওই এলাকার ৬ নম্বর সড়কের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটতলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন তিনি। বাড়ির মালিক ইতালিপ্রবাসী। কেয়ারটেকার তাঁর ফ্ল্যাটের দেখভাল করতেন।

স্থানীয় বাসিন্দারা আতাউল্লাহর বিষয়ে সন্দেহ করেননি। তাঁরা জানিয়েছেন, আতাউল্লাহ সাধারণ জীবনযাপন করতেন এবং কিছুটা শারীরিকভাবে অসুস্থ মনে হতো। তিনতলার ফ্ল্যাটের মালিক হুমায়ুন কবীর বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের মাধ্যমে আতাউল্লাহ আমার বাসা ভাড়া নেন। তাঁকে অপরাধী ভাবার প্রশ্নই ওঠেনি।’

কেয়ারটেকার ইমরান জানান, আতাউল্লাহর বাসায় ৮-১০ জন থাকতেন। তিনি লাঠির সাহায্যে চলাফেরা করতেন।

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুলাই গণ-অভ্যুত্থান: গুলিবিদ্ধ হয়ে সুমাইয়ার মৃত্যুর দুই বছর, বিচারের আশায় পরিবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দ, বাড়ছে শঙ্কা

সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দুই কারবারির

সারা দেশে ১০টি আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাদকবিরোধী র‍্যালি করায় কোপানোর অভিযোগ, ফাঁকা গুলি ছুড়ে ছড়াল আতঙ্ক

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই ডুবুরির মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

স্পিডবোট রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ

ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

তিন ঘণ্টার চেষ্টায় আদমজী ইপিজেডের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে