হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ের পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁয়ে কারুপল্লীর ঐতিহ্যবাহী জামদানি পল্লী পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সোনারগাঁয়ের পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ছবি: আজকের পত্রিকা

আজ সোমবার সকাল সাড়ে ৮টায় মার্কিন রাষ্ট্রদূত তাঁর সফরসঙ্গীদের নিয়ে পানাম নগরীতে পৌঁছান এবং এর শতবর্ষী ঐতিহাসিক ভবন ও স্থাপনাগুলো ঘুরে দেখেন। পরবর্তীতে সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান। সেখানে ফাউন্ডেশন প্রাঙ্গণে অবস্থিত কারুপল্লীর ঐতিহ্যবাহী জামদানি পল্লী পরিদর্শন করেন এবং কারিগরদের কাজ প্রত্যক্ষ করেন।

সোনারগাঁয়ে কারুপল্লীর ঐতিহ্যবাহী জামদানি পল্লী পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ছবি: আজকের পত্রিকা

মার্কিন রাষ্ট্রদূতের সফরসঙ্গী প্রতিনিধিদলে ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, মুখপাত্র পূর্ণিমা রায়, ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী ও ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন।

পরিদর্শনকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার