হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম এ রায় ঘোষণা করেন। 

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা সাড়ে ১১টায় মামুনুল হকের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

এর আগে গত ৩ অক্টোবর নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ ১৪ অক্টোবর রায়ের দিন ধার্য করেছিলেন। তবে তিনি ছুটিতে থাকায় আজ ২৪ অক্টোবর রায়ের দিন ধার্য করা হয়েছে। এ মামলায় ৪০ জনের মধ্যে ২৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রোমেল মোল্লা বলেন, মাওলানা মুহাম্মদ মামুনুল হককে এই মামলায় খালাস দিয়েছেন আদালত।

মামুনুল হকের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন,   ‘মামলার বাদী জান্নাত আরা ঝর্ণাসহ ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের পূর্ণ সাক্ষ্যগ্রহণ করার পর আদালত আজ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে মামুনুল বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। এ রায়ের মাধ্যমে দেশের আলেম সমাজ কলঙ্ক মুক্ত হলো।’

এদিকে রায় ঘোষণার পর মামুনুল হক বলেছেন, শেখ হাসিনাসহ তাঁর সরকারের লোকজন তাঁকে ও তাঁর পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এ রায়ের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা ফিরে এসেছে।

এর আগে ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসে তাঁকে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতা-কর্মী ও সমর্থকেরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাঁকে ছিনিয়ে নিয়ে যান।

এরপর ২০২১ সালের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয় মামুনুলকে। ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে ওই নারীকে তাঁর দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক।

নারায়ণগঞ্জে ফের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

মাদক সেবনে বাধা দেওয়ায় পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনিতে গুরুতর আহত ১

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, সড়ক অবরোধ, ভাঙচুর

সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জে লাঙ্গলবন্দ সেতু সংস্কারকাজ শুরু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

নারায়ণগঞ্জে ক্যানটিনে বিস্ফোরণ: আরও এক কর্মচারীর মৃত্যু

পাওনা টাকা চাওয়ায় সোনারগাঁয়ে ঠিকাদারকে ছুরিকাঘাত, ৩ দিন পর মৃত্যু

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতা-কর্মীদের ভিড়

গ্যাসের অবৈধ সংযোগ: ফতুল্লার ঘরে ঘরে ‘মৃত্যুকূপ’