হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

অভিযুক্ত হিমেলকে আটক করতে গেলে পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করে তার স্বজনরা। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হিমেল (২১) নামের এক যুবককে আটক করতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা চালানো হয়। আজ বুধবার সন্ধ্যার পর সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের বাড়িতে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত হিমেলের বাবার নাম মো. সালাউদ্দিন।

অভিযোগ অনুযায়ী, আজ বিকেলে শিশুটি বাসার বাইরে বের হওয়ার পর দীর্ঘ সময় তাকে খুঁজে পাচ্ছিলেন না তার মা-বাবা। একপর্যায়ে সন্ধ্যার দিকে শিশুটি আতঙ্কিত অবস্থায় নিজ বাসার দিকে দৌড়ে আসে এবং মা-বাবার কাছে হিমেলের বিরুদ্ধে অভিযোগ জানায়।

এরপর শিশুটির মা-বাবা হিমেলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের একটি দল হিমেলকে আটক করতে ওই বাড়িতে যায়।

পুলিশের দাবি, অভিযুক্ত যুবককে আটক করতে গেলে তাঁর স্বজনেরা লোকজন জড়ো করে পুলিশের ওপর হামলার চেষ্টা চালান এবং তাঁকে ছিনিয়ে নেওয়ার উদ্যোগ নেন। তবে অতিরিক্ত পুলিশ সদস্য উপস্থিত থাকায় হামলা কার্যকর হয়নি।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘শিশুকে ধর্ষণচেষ্টার অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে গেলে তাঁর স্বজনেরা জড়ো হয়ে আমাদের ওপর হামলা করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্য থাকার সুবাদে হামলা করতে সক্ষম হননি। আমাদের কোনো পুলিশ সদস্য আহত হননি। আমরা অভিযুক্ত ব্যক্তিকে থানায় নিয়ে এসেছি, তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কার্যক্রম প্রক্রিয়াধীন।’

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫

সোনারগাঁয়ে মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত

নারায়ণগঞ্জে ১ হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল হবে: জিয়াউদ্দিন হায়দার

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, ৯ জনের বিরুদ্ধে মামলা

আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা বসাল পুলিশ, প্রবেশে কড়াকড়ি

নারায়ণগঞ্জে বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা, বহিষ্কার ৪

বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ জানালেন আইভী

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ