হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ইসলামী ছাত্রশিবিরকে নৈতিক শিক্ষার মডেল হতে হবে: শিবির সভাপতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘সরকারের পরিবর্তন আনা গেলেও প্রশাসনে এখনো হাসিনা রেজিমের থাবা রয়ে গেছে। চাঁদাবাজদের দৌরাত্ম্য আগের মতোই আছে। এমন অবস্থায় ইসলামী ছাত্রশিবিরকে নৈতিক শিক্ষার মডেল হতে হবে। আর আমাদের নৈতিকতার মডেল হচ্ছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)।’

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার বাংলা ভবনে আয়োজিত সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারকে মানবিক হিসেবে দাঁড়াতে হবে। যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, তাদের বিচার করতে হবে। ভবিষ্যতে দেশের উন্নতি সাধনে ছাত্রশিবিরকে জ্ঞান অর্জন করতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, শিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শাফিউল্লাহ, সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, জেলা শিবির সভাপতি আবু সুফিয়ান, মহানগর শিবির সভাপতি আসাদুজ্জামান রাকিব প্রমুখ।

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে গুলিতে ডাকাত সরদার নিহত