হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে করোনায় আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৪

প্রতিনিধি, নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী। এদিকে একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন আরও ২৬৪ জন। আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় ১ হাজার ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ২৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ১০৭ জন, সদরে ৪৯ জন, বন্দরে ৪৩ জন, আড়াইহাজারে ৭ জন, সোনারগাঁয়ে ২৭ জন ও রূপগঞ্জে ৩১ জন। এ নিয়ে জেলায় ২১ হাজার ৫৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন তিনজন। 

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮১ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৩৪ জন, সদর উপজেলায় মারা গেছেন ৫০ জন, বন্দর উপজেলায় ২১ জন, আড়াইহাজারে ৪ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৫৭ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৫ জন। 

সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার