হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মালিক মুনাফা লোটে, শ্রমিকের জোটে মৃত্যু

শহীদুল্লাহ চৌধুরী

অব্যবস্থাপনার কারণে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় এত বড় দুর্ঘটনা হয়ে গেল। মর্মান্তিকভাবে মারা গেলেন ৫২ জন শ্রমিক। এই কারখানার অনেক অসংগতি ছিল। এখানে শ্রমিকদের নিরাপত্তা বিবেচনায় রাখা হয়নি। রাষ্ট্রের মৌলিক নীতি ভঙ্গ করে কারখানায় শিশুশ্রমিক রাখা হয়েছে। অনেক শিশুশ্রমিক মারা গেছে। ভালো খবর হচ্ছে, কারখানার মালিক সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাশেম, এমডি সজীবসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আমরা এখানে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়টা নিয়ে বেশি জোর দেব। শ্রম আইনে আছে দুই থেকে আড়াই লাখ টাকা ক্ষতিপূরণের কথা। তাজরীন ও রানা প্লাজায় দুর্ঘটনার পর উচ্চ আদালতের রায় ছিল নিহত ও আহত শ্রমিকের পরিবারকে ৮-১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এখানে যাতে একই ক্ষতিপূরণ কার্যকর হয় সেই দাবি করব।

বিভিন্ন কারখানায় অগ্নিকাণ্ড ও দুর্ঘটনায় হওয়া আগের মামলাগুলো সব ঝুলে আছে। আমরা দাবি তুলব মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য। আগের ঘটনাগুলোর বিচার না হওয়ায় এই অনিয়মগুলো হচ্ছে। কারখানাগুলো সঠিকভাবে চলছে না। এসব দূর না করতে পারলে আমাদের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে।

আগের প্রতিষ্ঠিত শিল্পকারখানাগুলো ধ্বংস হওয়ায় বর্তমানে শ্রমিকেরা অনেক সমস্যার মধ্যে রয়েছেন। মালিকেরা শ্রমিকদের শ্রমশক্তি লুণ্ঠন করে মুনাফা লোটেন। শ্রমিকদের নিরাপত্তার বিষয় না ভেবেই তাঁদের ঠেলে দেন মৃত্যুর মুখে।

শহীদুল্লাহ চৌধুরী, সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র

আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

নারায়ণগঞ্জের বন্দরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্র, ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮, গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু