হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে জুলাইয়ের অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে জুলাই গণ-অভ্যুত্থান উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে সরকারি তোলারাম কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন ছাত্রদলের তুহিন, সাব্বির, তোফায়েল, আকাশ ও রহিম এবং ছাত্রশিবিরের এমদাদুল হক শুভ, তামিম ইসলাম ও তরিকুল ইসলাম।

এ ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবির একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে। শিবির কর্মীদের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের অনুষ্ঠানে আকস্মিক তাঁদের ওপর হামলা চালান ছাত্রদলের নেতা-কর্মীরা। তবে ছাত্রদল কর্মীদের দাবি, তোলারাম কলেজের অনুষ্ঠান শেষে বিনা উসকানিতে শিবির তাঁদের ওপর হামলা চালিয়েছে।

কলেজ সূত্র বলেছে, কলেজ ক্যাম্পাসে জুলাই গণ-অভ্যুত্থানের দিবসের অনুষ্ঠানে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বক্তব্য দিতে না দেওয়ায় ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ রড ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, কলেজ ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিদ্ধিরগঞ্জে যুবককে আটকে চাঁদা দাবি, ছাত্রদল নেতাসহ ৭ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের অনুষ্ঠানে ককটেল নিক্ষেপ, আটক ২

লোকালয়ে শিয়ালের হানা, নারী-শিশুসহ আহত ১৫

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত: বিয়ের প্রস্তুতি চলছিল ফাহিমের, বাড়ি করছিলেন আপন

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাশুর গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত, সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা

সারা জীবন অন্যায়ের বিপক্ষে কথা বলেও আজ আমি অপরাধী, আদালতে হাজিরা শেষে আইভী

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, পথচারী নিহত

সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার