হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি পুকুর থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকার সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট/ডাম্পিং সংলগ্নের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট/ডাম্পিং-সংলগ্ন একটি পুকুরের পানিতে ভিকটিমের অর্ধগলিত মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরবর্তী সময়ে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানাকে অবগত করা হলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় ভিকটিমের পরিচয় শনাক্তকরণের লক্ষ্যে সিআইডির একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের চেষ্টা করা সত্ত্বেও এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে ১০-১২ দিন পূর্বে যেকোনোভাবে ভিকটিমের মৃত্যু হতে পারে। মরদেহ পচে যাওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ এবং পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সিআইডির টিমও পরিচয় শনাক্তের চেষ্টা করে যাচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নারায়ণগঞ্জ-এর মর্গে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের অনুষ্ঠানে ককটেল নিক্ষেপ, আটক ২

লোকালয়ে শিয়ালের হানা, নারী-শিশুসহ আহত ১৫

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত: বিয়ের প্রস্তুতি চলছিল ফাহিমের, বাড়ি করছিলেন আপন

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাশুর গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত, সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা

সারা জীবন অন্যায়ের বিপক্ষে কথা বলেও আজ আমি অপরাধী, আদালতে হাজিরা শেষে আইভী

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, পথচারী নিহত

সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

তালাবদ্ধ ঘরে পড়ে ছিল গার্মেন্টস কর্মীর মরদেহ, স্বামী পলাতক

নারায়ণগঞ্জে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড