হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ঢামেক প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নীলা মার্কেট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর বন্ধু। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রিজভীকে রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহতের নাম—রিজভী আহমেদ সাদ (২২)। মিরপুরের কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় থাকেন তিনি। রিজভী শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তাঁর বন্ধু শাকিল (২০)। 

মৃত রিজভীর ভগ্নিপতি গোলাম মর্তুজা শরীফ আজকের পত্রিকাকে জানান, রিজভী মিরপুরের কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় থাকেন। রাতে বন্ধু শাকিলকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন রূপগঞ্জের নীলা মার্কেট এলাকায়। মাঝেমধ্যেই বন্ধুদের সঙ্গে নিয়ে খাবার খেতে যেতেন রিজভী। 

তিনি আরও জানান, গত রাতে খাওয়া-দাওয়া শেষ করে আবার মিরপুরে ফিরছিলেন রিজভী। নীলা মার্কেট থেকে ২০০ গজ দূরেই রাস্তা ব্যারিকেড দেওয়ার সরঞ্জামের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তাঁরা দুজন। এতে ঘটনাস্থলে মারা যান রিজভী। খবর পেয়ে তাঁদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর রিজভীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকেরা। তবে আহত শাকিলের অবস্থা আশঙ্কামুক্ত। 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রিজভীর মরদেহটি মর্গে রাখা হয়েছে। তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে গুলিতে ডাকাত সরদার নিহত