হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে মধ্যরাতে গণপিটুনিতে ডাকাতিসহ একাধিক মামলার আসামি নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আড়াইহাজার থানায় গণপিটুনিতে নিহত ব্যক্তির লাশ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মুকুল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহত মুকুলের বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার মধ্যরাতে সংঘবদ্ধ একটি ডাকাতদল জোগারদিয়া গ্রামের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে গ্রামের লোকজন একত্র হয়ে ডাকাতদলকে ঘেরাও করে। সাত-আটজন ডাকাত পালিয়ে যেতে পারলেও সেখানে আটক হন মুকুল। উত্তেজিত গ্রামবাসী পিটুনি দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

রূপগঞ্জে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ২

সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

দেড় শতাব্দী ধরে পাশাপাশি মসজিদ-মন্দির

সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জে ঝুট ও পলিথিনের গোডাউনে আগুন

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি

মাহফিলে নাম নিয়ে বিরোধ, যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

সোনারগাঁয়ের পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার