হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের মামলায় ২ জন গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার উপজেলার ভুইগড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিন হোসেন সাগর এবং একই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ আলম।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত সোমবার রাতে তাদের ভুইগড় এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব–১১। মঙ্গলবার সকালে তাদের থানায় সোপর্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার আমিন হোসেন সাগরের বিরুদ্ধে চারটি এবং শাহ আলম মাস্টারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে ফতুল্লা থানায়। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে গুলিতে ডাকাত সরদার নিহত