হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পরোয়ানার পরদিন আদালতে হাজির হয়ে জামিন নিলেন মামুনুল হক

ধর্ষণ মামলায় পরোয়ানা জারির এক দিন পর সাবেক হেফাজত নেতা মামুনুল হককে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত এক হাজার টাকা বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার পূর্বনির্ধারিত শুনানির দিন ধার্য থাকায় ওদিন আদালতে অসুস্থতার জন্য উপস্থিত হতে না পারায় আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করেন মামুনুল হক। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালতে পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁয়ে দায়ের করা ধর্ষণ মামলায় পূর্বনির্ধারিত শুনানি দিন নির্ধারিত ছিল। তবে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করে উপস্থিত হননি। আদালত আবেদন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।’

তিনি আরও বলেন, আজ তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত এক হাজার টাকা বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছেন।

মামুনুল হকের আইনজীবী ওমর ফারুক নয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘মামুনুল হক অসুস্থ। তাঁর অসুস্থতার কাগজপত্রসহ আমরা গতকাল আদালতের কাছে সময় প্রার্থনা করেছিলাম। এ অসুস্থতার জন্য তিনি হাজির হতে পারেননি। আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ তিনি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।’

২০২১ সালের ৩ এপ্রিল মামুনুল হক এক নারীকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্ট নামে একটি হোটেলে অবস্থান করেন। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসে মামুনুল হককে ঘেরাও করে রাখেন। পরে হেফাজত নেতা-কর্মী ও সমর্থকেরা এসে রিসোর্টে ভাঙচুর করে তাঁকে নিয়ে যান। ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে, তিনি ওই নারীকে তাঁর দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন।

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, চার ডিবি পুলিশ সদস্য গ্রেপ্তার

আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

নারায়ণগঞ্জের বন্দরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্র, ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

অনুমোদন ছাড়াই পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি

সারা দেশে হাজার শয্যার ২০টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী