হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের বন্দরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অভিযান চালিয়েছে। অভিযানে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে এ সময় গ্রাহক ও দালালদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বন্দরের ভাংতি বাজার ও আদমপুর এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা। তিনি জানান, অভিযানে ২ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযান চলাকালে দুপুর তিনটার দিকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু করে তিতাস। এ সময় তিতাসের শ্রমিকদের বাঁধা দেয় স্থানীয় গ্রাহকেরা। পরে ঘটনাস্থলে একজন অবৈধ গ্যাস সংযোগ দেওয়া দালাল চক্রের সদস্যকে উপস্থিত পেয়ে তার ওপর চড়াও হয় গ্রাহকেরা। তাঁর কাছ থেকে টাকা দিয়ে গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগ তুলে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

গ্রাহকেরা অভিযোগ করে বলেন, চুলা প্রতি ৪০-৫০ হাজার টাকা নিয়ে দালাল চক্র তাদের গ্যাস সংযোগ দিয়েছে। গ্রাহকদের প্রতি মাসে কোনোরকম গ্যাস বিল দিতে হবে না বলে দালালেরা শর্তও দিয়েছে। অথচ আজ সেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তবে দালাল চক্রের সদস্যের দাবি, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ক্ষমতাবান ব্যক্তিরাই তাদের সহযোগিতা করেন। গ্যাসের এই টাকার ভাগ পায় সবাই।

অভিযানের বিষয়ে তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ বলেন, ‘অবৈধ সংযোগ নেওয়া এলাকার নারী-পুরুষ তিতাসের শ্রমিকদের কাজে বাধা দেয়। তবে যত বাধাই আসুক, তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত থাকবে।’

সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার