হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের অনুষ্ঠানে ককটেল নিক্ষেপ, আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আটক দুজন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর ছাত্রশিবিরের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আয়োজকদের দাবি, অনুষ্ঠান চলাকালে শহীদ মিনারের পেছনে একটি তেলের পাম্পের দিক থেকে দুজন তরুণ দর্শকদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। পরে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটক তরুণেরা হলেন সোনারগাঁ উপজেলার নাজিরপুর এলাকার গোলজার হোসেনের ছেলে মোখলেস এবং ফতুল্লার গাবতলী এলাকার শাহ আলম সরদারের ছেলে লোকমান।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, ‘অনুষ্ঠান চলাকালে দুই ব্যক্তি মিনারের পাশের পাম্পের দিক থেকে দর্শকদের ওপর ককটেল ছুড়ে মারে। পরে তাদের আটক করে পুলিশের কাছে দেওয়া হয়।’ তিনি অভিযোগ করেন, অনুষ্ঠান পণ্ড করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। এ ছাড়া আটক দুজন নিজেদের আজমেরী ওসমানের অনুসারী বলে স্বীকার করেছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে আটক ব্যক্তিদের থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিছু তথ্য দিয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় বা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।’

লোকালয়ে শিয়ালের হানা, নারী-শিশুসহ আহত ১৫

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত: বিয়ের প্রস্তুতি চলছিল ফাহিমের, বাড়ি করছিলেন আপন

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাশুর গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত, সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা

সারা জীবন অন্যায়ের বিপক্ষে কথা বলেও আজ আমি অপরাধী, আদালতে হাজিরা শেষে আইভী

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, পথচারী নিহত

সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

তালাবদ্ধ ঘরে পড়ে ছিল গার্মেন্টস কর্মীর মরদেহ, স্বামী পলাতক

নারায়ণগঞ্জে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

গ্যাসসংকটে নারায়ণগঞ্জে ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইন, কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত