হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীনকে (৩৮) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৫টায় ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামে অভিযান চালিয়ে ৭২টি ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি একই গ্রামের আনছার আলীর ছেলে এবং ব্রাহ্মন্দী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের ২৮ নম্বর কার্যকরী সদস্য। পাশাপাশি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, শাহীন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর আত্মীয় রবিনের আশ্রয়ে থেকে মাদক বিক্রিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন। ৫ আগস্টের পর বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন।

আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ বলেন, গ্রেপ্তার হওয়া শাহীন বিএনপির কেউ নন। তিনি ৫ আগস্টের পর বিএনপির লোক সাজার চেষ্টা করছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে শাহীন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

গ্যাসসংকটে নারায়ণগঞ্জে ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইন, কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুলাই গণ-অভ্যুত্থান: গুলিবিদ্ধ হয়ে সুমাইয়ার মৃত্যুর দুই বছর, বিচারের আশায় পরিবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দ, বাড়ছে শঙ্কা

সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দুই কারবারির

সারা দেশে ১০টি আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাদকবিরোধী র‍্যালি করায় কোপানোর অভিযোগ, ফাঁকা গুলি ছুড়ে ছড়াল আতঙ্ক

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই ডুবুরির মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

স্পিডবোট রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ

ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড