নাশকতার মামলায় নড়াইল জেলা যুবলীগের সভাপতি গাউসুল আযম মাসুম ওরফে ভিপি মাসুমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের আদালত সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গাউসুল আযম মাসুম ভওয়াখালী এলাকার মশিউল আযমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে যুবলীগ নেতা মাসুমের বিরুদ্ধে সদর থানায় নাশকতামূলক কর্মকাণ্ড এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা করা হয়েছে।