হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল পথচারীর

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইলের কালিয়ায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সবুজ মোল্যা নামে এক পথচারী নিহত হয়েছেন।

গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার কালিয়া-খুলনা সড়কের মাধবপাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ মোল্যা (৩৫) উপজেলার মাধবপাশা গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কালিয়া-খুলনা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন সবুজ মোল্যা। এ সময় সড়কের মাধবপাশা এলাকায় একটি ইঞ্জিনচালিত ইজিবাইকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ধাক্কা লেগে সবুজ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌমিক সাহা মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল নারী শ্রমিকের

এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নাশকতার মামলায় জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

নড়াইলে ১০ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নড়াইলে মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক মারা গেছেন, এলাকায় উত্তেজনা

অবৈধ ইটভাটা ও উর্বর মাটি ব্যবহার বন্ধ করতে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮

লোহাগড়ায় আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

রামদা-চাপাতি নিয়ে হাজিরা দিতে এসেছিলেন ১১ আসামি, আইনজীবীর চেম্বার থেকে আটক