হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে ৩ বছরের শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় তিন বছর বয়সী এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবা ও সৎ মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলা কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম নুসরাত, সে ওই গ্রামের সজিব কাজীর মেয়ে। 

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় শিশুর বাবা সজীব কাজী ও সৎ মা জোবাইদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে।’ 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) দুপুরে নুসরাতকে সৎ মা জোবাইদা বেগম ঘুম পাড়ানোর কথা বলে ঘরের ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর সৎ মা ঘর থেকে বেরিয়ে আসেন। পরে দাদি পান্না বেগম গোসলের জন্য শিশুকে ডেকে সাড়া না পেয়ে ভেতরে গিয়ে শরীরে হাত দিয়ে দেখেন মৃত। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

শিশু নুসরাতের ফুফু লাবনি আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার ভাইয়ের (সজিব কাজী) দ্বিতীয় স্ত্রী জোবাইদা ভাতিজিকে দেখতে পারত না। নুসরাতকে জোবাইদা গলা টিপে মেরে ফেলেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল নারী শ্রমিকের

এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নাশকতার মামলায় জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

নড়াইলে ১০ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নড়াইলে মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক মারা গেছেন, এলাকায় উত্তেজনা

অবৈধ ইটভাটা ও উর্বর মাটি ব্যবহার বন্ধ করতে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮

লোহাগড়ায় আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

রামদা-চাপাতি নিয়ে হাজিরা দিতে এসেছিলেন ১১ আসামি, আইনজীবীর চেম্বার থেকে আটক