হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে দরজা ভেঙে বিধবাকে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধি নড়াইল

প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার একটি গ্রামে ঘরের দরজা ভেঙে এক বিধবাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মঙ্গলবার (১৭ জুন) রাতে লোহাগড়া থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে পলাতক আসামি জহির শেখ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জহির শেখ দীর্ঘদিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি গত সোমবার রাত ২টার দিকে ওই নারীর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। স্থানীয় লোকজনের জানালে তারা সালিস-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ভুক্তভোগী নারী লোহাগড়া থানায় জহির শেখকে আসামি করে ধর্ষণ মামলা করেন।

লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম আজ বুধবার (১৮ জুন) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জহির শেখের নামে ধর্ষণের মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নড়াইলে বাজার থেকে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি রবিউল দুই দিনের রিমান্ডে

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত আটক, দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ

নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

নড়াইলে বসতঘরে ট্রাক ঢুকে স্কুলশিক্ষার্থী নিহত, ছোট বোন আহত

নড়াইলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নড়াইলে ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকা নিয়ে বিতর্ক: এমপি বাচ্চুর ব্যক্তিগত সহকারী বরখাস্ত

নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের