হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি রবিউল দুই দিনের রিমান্ডে

নড়াইল প্রতিনিধি 

রবিউল সিকদার। ছবি: সংগৃহীত

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলার একমাত্র আসামি রবিউল সিকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ও নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বুধবার সকাল থেকে তার রিমান্ড শুরু হয়েছে।

ওসি অজয় কুমার কুন্ডু জানান, গতকাল মঙ্গলবার পুলিশ আসামি রবিউল সিকদারের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে। পরে সদর আমলী আদালতের বিচারক মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর প্রতিবেশী রবিউল সিকদারের ঘর থেকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত রাজমিস্ত্রি রবিউল সিকদার রবিকে গতকাল সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ওইদিন সকালেই নিহত শিশুটির বাবা বাদী হয়ে রবিউল সিকদারকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত আটক, দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ

নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

নড়াইলে বসতঘরে ট্রাক ঢুকে স্কুলশিক্ষার্থী নিহত, ছোট বোন আহত

নড়াইলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নড়াইলে ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকা নিয়ে বিতর্ক: এমপি বাচ্চুর ব্যক্তিগত সহকারী বরখাস্ত

নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

নড়াইলে প্রায় ১ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

বিয়ের গেটে বরকে বরণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কনের চাচার মৃত্যু