হোম > সারা দেশ > ময়মনসিংহ

ছাত্রদল নেতাকে পেটানো সেই ইউএনওর বিরুদ্ধে এবার ২২ লাখ টাকা দাবির অভিযোগ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী। ছবি: সংগৃহীত

গ্রেপ্তারের ভয় দেখিয়ে ২২ লাখ টাকা দাবি এবং চুক্তির বাইরে কাজ করতে রাজি না হওয়ায় পুলিশ দিয়ে আটকের অভিযোগ উঠেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর বিরুদ্ধে। পরে ইউএনওর চাপিয়ে দেওয়া কাজ করে দেওয়ার শর্তে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেছেন ‘বিশ্বাস অ্যাগ্রো ফিশারিজ’-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আনোয়ার হোসাইন।

সাবেক এক ছাত্রনেতাকে ইউএনওর মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গতকাল বৃহস্পতিবার বিকেলে আনোয়ার হোসাইন অভিযোগগুলো তুলে ধরেন। ঘটনাটি গত ৭ মে দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে ইউএনওর কার্যালয়ে ঘটে বলে জানান তিনি।

আনোয়ার হোসাইনের দাবি, উন্নত প্রযুক্তিতে মাছ চাষ পদ্ধতির একটি গবেষণা প্রকল্পে ত্রিশাল উপজেলা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করছে বিশ্বাস এগ্রো ফিশারিজ। সেই কার্যক্রমের সূত্র ধরে তাঁকে ইউএনওর কার্যালয়ে ডেকে নেওয়া হয় এবং ২২ লাখ টাকা দাবি করা হয়।

তিনি আরও জানান, চুক্তিতে না থাকায় কোম্পানির প্রতিনিধি হিসেবে ওই টাকা দিতে অপারগতা জানালে ইউএনও পুলিশ ডেকে তাঁকে গ্রেপ্তার করান। পরে জেল-জুলুম এড়াতে বাধ্য হয়ে নির্ধারিত কাজ করে দেওয়ার শর্তে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান।

ভুক্তভোগী ‘বিশ্বাস অ্যাগ্রো ফিশারিজ’-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আনোয়ার হোসাইন। ছবি: আজকের পত্রিকা

আনোয়ার হোসাইন বলেন, ‘পাঁচ ফুটের একটি রাস্তা আরও সাত ফুট প্রশস্ত করার দাবি জানানো হয়। পরে স্থানীয় সংসদ সদস্যের মধ্যস্থতায় এক ফুট বাড়ানোর শর্তে আমরা রাজি হই। তবে কাজ শুরুর পর জোর করে আবারও এক মিটার প্রশস্ত করতে বলা হয় এবং আমরা নিরুপায় হয়ে তা করতে বাধ্য হই।’

উপজেলা প্রশাসনের সঙ্গে চুক্তির বাইরে গিয়ে সরকারের ক্ষতি হয়েছে—এমন দোহাই দিয়ে ইউএনও তাঁর ওপর অনৈতিক চাপ প্রয়োগ করেছেন বলে অভিযোগ করে আনোয়ার বলেন, ‘যেকোনো গবেষণায় আর্থিক ক্ষতি হতেই পারে। মাছ চাষের এই প্রকল্পে আমাদেরও প্রায় ৪৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এরপর এমন হয়রানির শিকার হয়ে আমি বিব্রত ও লজ্জিত। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

এ বিষয়ে জানতে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪