হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে গাছে বাঁধা যুবকের মাথাবিচ্ছিন্ন লাশ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গাছের সঙ্গে বাঁধা এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের মাথা ও দেহ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামের শাহ ভিটা এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে এক কিশোর শাহ ভিটার জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে বাঁধা মাথাবিচ্ছিন্ন লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন সেখানে জড়ো হয়। পরে গাছের নিচে বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর হবে। তাঁর পরনে ছাই রঙের প্যান্ট এবং বাঁ হাতে একটি ঘড়ি ছিল। একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে দুই হাত বাঁধা ছিল। মৃতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

স্থানীয়দের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে যুবককে হত্যা করেছে অপরাধীরা। এই পরিত্যক্ত ভিটাটি জঙ্গলে ঘেরা ও জনবসতি না থাকায় অপরাধীরা এই স্থান হত্যাকাণ্ডের জন্য বেছে নিয়েছে। এলাকাবাসী এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

নান্দাইলে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১০

ভালুকায় শিল্পবর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন, ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

মুছে ফেলা হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের জুলাই গ্রাফিতি

অফিসকে বাসা বানিয়ে থাকছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৮ কর্মকর্তা-কর্মচারী

ত্রিশালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসক লাঞ্ছিত

হালুয়াঘাট ও নালিতাবাড়ী: ভারতে অনুপ্রবেশ, ২০ আসামি কারাগারে

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

মধুপুরে শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণ ঘিরে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

ময়মনসিংহের গারো পাহাড় সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ