হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে কারখানাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরিসহ নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে আদি ধামরাই মিষ্টান্ন ভান্ডারের কারখানাকে তিন লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরিসহ নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে একটি কারখানাকে তিন লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ২টার দিকে পৌরসভার আদি ধামরাই মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড করা হয়। ‎

‎ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কারখানাটিতে খাদ্যদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করা হচ্ছিল। পরে নিরাপদ খাদ্য আইনে আদি ধামরাই মিষ্টান্ন ভান্ডার কারখানার স্বত্বাধিকারী সুশান্ত পালকে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

‎এ সময় ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহাবুব আরিফিন রাফি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শামসুল আলম রমিজ, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহাব উদ্দিন, ময়মনসিংহ জেলা নমুনা সংগ্রহকারী কর্মকর্তা মামুন উর রশিদ, ল্যাব টেকনিশিয়ান সারোয়ার হোসেন উপস্থিত ছিলেন।