হোম > সারা দেশ > ময়মনসিংহ

ক্রাচে ভর করে ছেলের হাত ধরে ভোটকেন্দ্রে আশি ঊর্ধ্ব আনোয়ারা 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

৮১ বছরের বৃদ্ধা আনোয়ারা খাতুন। কোমর ভেঙে যাওয়ায় হাঁটা-চলা করতে পারেন না। তাই সাহায্য নিতে হয় ক্রাচের। ছেলের হাত ধরে ক্রাচের ভর করে এসেছেন ভোট দিতে। এ পর্যন্ত প্রায় প্রতিটি নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন বলেও জানান।

ময়মনসিংহের ত্রিশালে আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছেলে মোস্তফার হাত ধরে আসেন আনোয়ারা খাতুন।

আনোয়ারা খাতুন বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামের মৃত মো. কদ্দুস আলীর স্ত্রী। আনোয়ারা খাতুন বলেন, ‘প্রতি নির্বাচনেই আমি ভোট দিছি। ইবার আমার পুলায় কইতাছে যাইন আমহেও যাইবাইন, আমার ফুফুও লাগে যাইব। দুজন এক্কান্ই আইছি। কোমর ভাঙছে এইডা কি ঠিক অইব? চেয়ারম্যানেরডা, মেম্বরেরডা যত ভোট আছে সবই দেই।’

আনোয়ারা খাতুনের ছেলে মো. মোস্তফা বলেন, ‘সব সময় ভোট দিছে, এহনও ইচ্ছা ভোট দিব। তাই ভোট দিবার নিয়া আইছি। বাথরুম থেকে পইরা যাইয়া কোমর ভাঙছে। আমারে কয় সব সময় ভোট দিছি, এহন আমারে নিয়া যা আমি ভোট দিব।’

ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, ত্রিশাল উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৫৫৬ জন ও নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৪৩৮ জন। মোট ভোটকেন্দ্র ১২৫ টি। চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি