হোম > সারা দেশ > ময়মনসিংহ

নজরুল বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাককানইবি প্রতিনিধি

ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। আজ শনিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রেলবাজার এলাকার বাসিন্দা। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।

জানা গেছে, আজ শনিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন ১০তলা ভবনে কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে গুরুতর আহত হন মো. ইব্রাহিম। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নির্মাণাধীন ভবনটির শ্রমিকদের অভিযোগ, শ্রমিকদের জন্য যথাযথ নিরাপত্তা সরঞ্জাম না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকেরা কয়েক দফায় নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের দাবি জানিয়ে আসলেও সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠান এনকেটি-এনএইচই (জেবি)।

এ বিষয়ে সংশ্লিষ্ট ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে মোবাইল ফোন রিসিভ করেননি।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. জোবায়ের হোসেন বলেন, ‘মৃত্যুর খবরটি শুনে আমি মর্মাহত। বিভিন্ন প্রকল্পে কাজ করতে কিছুদিন পরপরই নতুন কোম্পানি আসে। পাশাপাশি মালিকানাও পরিবর্তন হয়। দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শ্রমিক এমকেটি এনএইচই কোম্পানিতে কাজ করত।’

উপাচার্যের কাছে ৭ দফা দাবি জাককানইবির শিক্ষার্থীদের

ভবন নির্মাণে বাধা, ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বৃষ্টি হলেই সড়কে হাঁটুপানি, জুতা হাতে স্কুলে যাওয়ার লড়াই খুদে শিক্ষার্থীদের

স্বামীর হাত-পা ও মুখ বেঁধে স্ত্রীকে ঘর থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

টাকা ছাড়া মমেকে মেলে না সেবা

নির্মাণসামগ্রী কিনতে না চাওয়ায় ব্যাংক কর্মকর্তা ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের আবু হানিফের মৃত্যু

ট্রেনের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

৫ বছরের শিশুর মরদেহ মিলল কংস নদে, ধর্ষণের পর হত্যার অভিযোগ