হোম > সারা দেশ > ময়মনসিংহ

গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপি সরকার গঠনের পর থেকে গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষকে খুবই ভালোবাসেন। তাই চলতি অর্থবছরে গ্রামীণ রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থাসহ অন্যান্য খাতে ব্যাপক উন্নয়নের সুফল পাওয়া যাবে।

আজ শনিবার বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী এসব কথা বলেন।

ইয়াসের খান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার এইচএসসি পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। বর্তমানে তারেক রহমানের সরকার ডিগ্রি ও অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার উদ্যোগ নিয়েছেন। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। আর আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ।’

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় ও ওমর ফারুক নোমানী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির প্রমুখ।

এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি বিএনপি কর্মীর

হালুয়াঘাটে এনসিপির সমাবেশের আগে রাতের আঁধারে ব্যানার ছেঁড়ার অভিযোগ

কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৩

দক্ষিণ গফরগাঁওয়ের চিত্র তিন বছরের মধ্যেই বদলে যাবে: এমপি বাচ্চু

দাখিল পরীক্ষায় অকৃতকার্য হওয়ার আশঙ্কায় কিশোরীর আত্মহত্যা

ঈশ্বরগঞ্জে মাদক কারবারির বাড়ি ভাঙচুর করে সাইনবোর্ড টানিয়ে দিল ক্ষুব্ধ এলাকাবাসী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: শিক্ষাছুটি শেষে যোগ দেননি ১৭ শিক্ষক, পাওনা ৬ কোটি

ত্রিশালে উচ্ছেদ অভিযানে ১১৮ শতাংশ খাসজমি উদ্ধার

ময়মনসিংহে গ্যাস-সংকটে অটোরিকশাচালকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সেই হরিদাস এবার প্রতারণার মামলায় ময়মনসিংহ কারাগারে