হোম > সারা দেশ > ময়মনসিংহ

‘বিয়ের জন্য’ ঋণ না পেয়ে ব্যাংকই লুটের পরিকল্পনা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

গ্রেপ্তার কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক মিস্ত্রি কাউসার আহমেদ ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ নিতে যান। ব্যাংক কর্তৃপক্ষ ঋণ না দেওয়ায় ব্যাংক লুটের পরিকল্পনা করেন তিনি। রাতে নিরাপত্তাকর্মীকে প্রাণনাশের ভয় দেখিয়ে ভল্ট ভাঙার চেষ্টা করলে ব্যর্থ হন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হন তিনি।

গতকাল বুধবার রাতে উপজেলার কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখায় এ ঘটনা ঘটেছে।

কাউসার আহমেদ সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের কৃষক রতন মিয়ার ছেলে।

আজ বৃহস্পতিবার আটক কাউসার আহমেদের বিরুদ্ধে মামলা করার পর আদালতে পাঠানো হয়।

ব্যাংকসংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউসার আহমেদ ঈশ্বরগঞ্জ কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখা থেকে ঋণ নিতে যান। ঋণ না পেয়েই ব্যাংক থেকে সব টাকা লুটের পরিকল্পনা করেন। গতকাল রাতে সোহাগী বাজার শাখা ব্যাংকের প্রধান ফটকের তালা কেটে ব্যাংকের ভেতরে যান কাউসার আহমেদ। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা মাজহারুল ইসলাম সাগরকে ছুরির ভয় দেখিয়ে বেঁধে ফেলেন। ব্যাংকের ভল্টে সংরক্ষিত রাখা টাকা নেওয়ার জন্য ভল্ট ভাঙার চেষ্টা করেন তিনি।

এ সময় ব্যাংকের নিরাপত্তা প্রহরী কৌশলে নিচে গিয়ে চিৎকার দিলে আশপাশের স্থানীয় লোকজন গিয়ে কাউসারকে আটক করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ব্যাংক লুটের পরিকল্পনার কথা জানান।

ব্যাংকের নিরাপত্তা প্রহরী মাজহারুল ইসলাম জানান, রাতে ব্যাংকের ভেতরে ঢুকে ডাকাডাকি শুরু করেন কাউসার। ঘুম থেকে উঠে কাছে যেতেই কাউসার ছুরি ধরে তাঁকে দড়ি দিয়ে বেঁধে ফেলেন। বাঁধন ঢিলেঢালা হওয়ায় কৌশলে তিনি সেটি খুলে দ্রুত নিচে নেমে যান এবং আশপাশের লোকজন ডাকতে থাকেন। পরে কাউসারকে আটক করা হয়।

ঈশ্বরগঞ্জ কৃষি ব্যাংক সোহাগী বাজার শাখার ব্যবস্থাপক নাজমুল হক বলেন, ‘উনি ব্যাংকে ঋণ নিতে এসেছিলেন। এ ঘটনায় কাউসারের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ। ব্যাংকে নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, বিয়ে করার জন্য কাউসার ঋণ চেয়েছিলেন। তারপর ব্যাংকের ভল্ট দেখে ব্যাংক লুটের পরিকল্পনা করেন। গ্রেপ্তারের পর তাঁকে কোর্টে পাঠানো হয়েছে।

ভালুকায় রিসোর্টে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

বর্জ্য সংরক্ষণাগারে মিলছে ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসাসামগ্রী, সমালোচনা

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল

ভালুকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য

গফরগাঁওয়ে ছাত্রদলের সাবেক আহ্বায়কের বাড়িতে গেটের সামনে বিস্ফোরণ

ভাঙনের ঝুঁকি রেখেই শেষের পথে অলহরী-আমলীতলা সড়কের কাজ

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি