হোম > সারা দেশ > ময়মনসিংহ

শ্রীবরদীতে সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও মাদক বন্ধের দাবিতে মানববন্ধন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও মাদক বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। আজ রোববার সকালে উপজেলার ভায়াডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি ও নিরাপত্তা কমিটি ভায়াডাঙ্গা চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে।

এ সময় বক্তারা বলেন, ভায়াডাঙ্গা বাজারে চাঁদাবাজি, চুরি, জুয়ার পাশাপাশি মাদকের ব্যবহার বেড়ে গেছে। কয়েক দিন আগে রানা নামের এক মাদকসেবী বাজারের ব্যবসায়ী মোবারক হোসেনের কাছে চাঁদা দাবি করে। টাকা না পেয়ে ওই ব্যবসায়ীকে মেরে হাত ভেঙে দেয়। এ ছাড়া প্রায়ই বিভিন্ন দোকানে চুরির ঘটনা ঘটছে। তাই সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন ব্যবসায়ীরা।

আহত ব্যবসায়ী মোবারক হোসেন মোবা বলেন, ‘চাঁদা না দেওয়ার অপরাধে রানা আমাকে মারধর করে হাত ভেঙে দিয়েছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

মানববন্ধনে বক্তব্য দেন ভায়াডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক ও রাণীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, বাজার নিরাপত্তা কমিটির সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, দুলাল মেম্বার, ব্যবসায়ী মোবারক হোসেন মোবা প্রমুখ।

ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল

ভালুকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য

গফরগাঁওয়ে ছাত্রদলের সাবেক আহ্বায়কের বাড়িতে গেটের সামনে বিস্ফোরণ

ভাঙনের ঝুঁকি রেখেই শেষের পথে অলহরী-আমলীতলা সড়কের কাজ

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন