হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ছাদ থেকে পড়ে জাককানইবি ছাত্রীর মৃত্যু

জাককানইবি সংবাদদাতা

উম্মে হাবিবা রিজু। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ছাদ থেকে পড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম উম্মে হাবিবা রিজু। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রমতে, গতকাল সোমবার বিকেলে শহরের ভাড়া বাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন রিজু। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

আরও জানা যায়, রিজু তাঁর স্বামী ও দুই সন্তানকে নিয়ে শহরের ওই বাসায় বসবাস করতেন। তাঁর স্বামী মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক।

এদিকে উম্মে হাবিবা রিজুর মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের পক্ষ থেকে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বিভাগের প্রধান জিল্লুর রহমান পল এক শোকবার্তায় বলেন, ‘আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমাদের বিভাগের মেধাবী শিক্ষার্থী উম্মে হাবিবা রিজুর অকাল মৃত্যুতে বিভাগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

‘তার এই অপ্রত্যাশিত চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’

উপাচার্যের কাছে ৭ দফা দাবি জাককানইবির শিক্ষার্থীদের

ভবন নির্মাণে বাধা, ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বৃষ্টি হলেই সড়কে হাঁটুপানি, জুতা হাতে স্কুলে যাওয়ার লড়াই খুদে শিক্ষার্থীদের

স্বামীর হাত-পা ও মুখ বেঁধে স্ত্রীকে ঘর থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

টাকা ছাড়া মমেকে মেলে না সেবা

নির্মাণসামগ্রী কিনতে না চাওয়ায় ব্যাংক কর্মকর্তা ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের আবু হানিফের মৃত্যু

ট্রেনের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

৫ বছরের শিশুর মরদেহ মিলল কংস নদে, ধর্ষণের পর হত্যার অভিযোগ