হোম > সারা দেশ > ময়মনসিংহ

ড্রাইভিং ভিসায় ওমানে গিয়ে পেয়েছিলেন মাছ ধরার কাজ, অতঃপর ফিরল মরদেহ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রবাসে যাওয়ার তিন মাসের মাথায় লাশ হয়ে দেশে ফিরলেন জামালপুর মাদারগঞ্জের ফরিদুল ইসলাম (২৬)। আরব সাগরে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবি ঘটলে ফরিদুলও তলিয়ে যান। পরে চার দিন পর তাঁর মরদেহ উদ্ধার করে সে দেশের উদ্ধারকারী দল।

গতকাল রোববার রাত সাড়ে ১০টায় ফরিদুল ইসলামের মরদেহ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। মরদেহ গ্রহণ করেন তাঁর চাচাতো ভাই সাদেক আকন্দ। পরে রাত সাড়ে ১২টার দিকে রওনা দিলে আজ সোমবার সকাল ৬টার দিকে বাড়িতে পৌঁছায় ফরিদুলের মরদেহ। বেলা সাড়ে ১১টায় স্থানীয় একটি স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করার কথা রয়েছে।

ফরিদুল ইসলাম উপজেলার বালিজুড়ি ইউনিয়নের পূর্বসুখনগরী গ্রামের সুরুজ আকন্দের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন ফরিদুলের চাচাতো ভাই সাদেক আকন্দ। তিনি বলেন, ‘ফরিদুলকে নিয়ে যাওয়া হয়েছে ড্রাইভিং ভিসায় কিন্তু তাঁকে সেই কাজ দেওয়া হয়নি। তাঁর ইচ্ছার বিরুদ্ধে সাগরে মাছ ধরার কাজ দিয়ে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমরা এই প্রতারণার বিচার চাই।’

পরিবার বলছে, ফরিদুল তাঁর মামাশ্বশুরের মাধ্যমে ৩ মাস আগে ওমানে পাড়ি জমান। তাঁকে ড্রাইভিং ভিসার কাজের কথা বলে নিয়ে গেলেও তাঁর ইচ্ছার বিরুদ্ধে গভীর সাগরে ট্রলারে মাছ ধরার কাজ দেওয়া হয়। গত ১০ জুন বিকেলে সাগরে মাছ ধরার সময় ফরিদুলের ট্রলারটি ঝড়ের কবলে পড়ে তলিয়ে যায়। এতে ফরিদুল পানিতে ডুবে মারা যান। মারা গেলেও তাঁর মরদেহ পাওয়া যাচ্ছিল না। উদ্ধার অভিযানের ৪ দিন পর লাশ উদ্ধার করে সেখানকার ডুবুরি দল। ফরিদুলের মৃত্যুর ১৫ দিন পর তাঁর লাশ দেশে আসল।

ওমানে নিখোঁজ হওয়ার দিন থেকেই ফরিদুলের পরিবারে চলছে মাতম। আয় উপার্জনের একমাত্র ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তাঁর স্ত্রী। দুটি শিশু সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন