হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আটক ১৯ দালালের বিভিন্ন মেয়াদে সাজা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আটক ১৯ দালাল। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে র‍্যাবের অভিযানে আটক ১৮ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একজনকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, আন্তবিভাগসহ বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়।

র‍্যাব ১৪-এর উপ-অধিনায়ক রাশেদ রাহাদ জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা কৌশলে বাইরের ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। এতে রোগীরা প্রতারিত ও আর্থিক ক্ষতির মুখে পড়েন। আজ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশিক খান শুষান আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সেবা নিতে আসা নেত্রকোনার মদন উপজেলার হালিমা বেগম বলেন, ‘গত সপ্তাহে আমার ভাইয়ের চিকিৎসার জন্য ভর্তি করার উদ্দেশ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসি। আসার পরেই দুইজন লোক টানাহেঁচড়া শুরু করে বাইরে নিয়ে ক্লিনিকে ভর্তি করতে। পরে কৌশলে তাদের কাছ থেকে রেহাই পাই।’

মমেক হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার শয্যার বিপরীতে সাড়ে তিন থেকে চার হাজার রোগী ভর্তি থাকে। যাদের বেশির ভাগ সেবা নিতে এসে বিভিন্ন সময় দালালদের খপ্পরে পড়ে। এই অভিযানের ফলে দালালদের দৌরাত্ম্য কিছুটা হলেও কমবে। কারণ, আমাদের পক্ষে বাইরে কী হচ্ছে না হচ্ছে সব সময় লক্ষ রাখা সম্ভব নয়।’

আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন একাধিকবার আটক হয়ে জেলহাজতে গেলেও ছাড়া পেয়ে আবারও একই কাজ করেন। এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানায় র‍্যাব।

নান্দাইলের খারুয়া বাজারে সংঘর্ষের পরদিনও ১৪৪ ধারা বহাল, গ্রেপ্তার ১

হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গফরগাঁওয়ে সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য সাকিবুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নান্দাইলে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ফাঁকা গুলি ছুড়ল পুলিশ, ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে বজ্রপাতে কলেজশিক্ষকের মৃত্যু

সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন

ভালুকায় রাস্তার পাশে বাঁশঝাড় থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

হামের উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৪৬

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপি কর্মীর মৃত্যু