হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুরে ছাত্র হত্যা মামলায় আ.লীগ নেতা কারাগারে

শেরপুর প্রতিনিধি

শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত কলেজছাত্র সবুজ মিয়া হত্যা মামলায় মো. শরাফত আলী (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার তাঁকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আদালতের জিআরও এএসআই মনিকা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল শুক্রবার রাতে শহরের মোবারকপুর আখেরমামুদের বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

গ্রেপ্তার শরাফত আলী ওই এলাকার মৃত মোকসেদ আলী মাস্টারের ছেলে। তিনি ৮ নম্বর পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। 

র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহরের খরমপুর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতকারীদের গুলিতে কলেজছাত্র সবুজ নিহত হয়। ওই ঘটনায় করা মামলার ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় শরাফত আলীকে গ্রেপ্তার করা হয় এবং রাতেই তাকে থানায় সোপর্দ করা হয়।’

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি