হোম > সারা দেশ > ময়মনসিংহ

বেড়ানোর কথা বলে এনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বেড়ানোর কথা বলে এনে এক তরুণীকে বন্ধু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সোহাগী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার তরুণী (১৯) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। অভিযুক্ত তরুণেরা ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নের চট্টি গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন জাহাঙ্গীর আলম (২৪), শান্ত মিয়া (১৯), জীবন মিয়া (২২) ও মো. নাঈম মিয়া (১৯)।

জানা গেছে, লিটন মিয়ার বাড়িতে গতকাল রাতে তরুণীকে চার তরুণ ধর্ষণ করেন। প্রায় এক বছর আগে মোবাইল ফোনে অটোরিকশাচালক জাহাঙ্গীর আলমের সঙ্গে সম্পর্ক হয়েছিল তরুণীর।

গতকাল বিকেলে গৌরীপুর পৌর শহরের পাটবাজার থেকে ঘুরতে যাওয়ার কথা বলে তরুণীকে নিয়ে আসেন জাহাঙ্গীর। পরে তাঁরা একটি বাড়িতে নিয়ে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা গা ঢাকা দিয়েছেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘মেয়েটিকে উদ্ধার করে থানায় আনার ব্যবস্থা করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে এখনো মামলা করা হয়নি।’

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন