হোম > সারা দেশ > ময়মনসিংহ

মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে উদ্ধার হওয়া সেই সেলিমের কিডনি অক্ষত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে উদ্ধার হওয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মানসিক ভারসাম্যহীন মো. সেলিমের (৪০) দুটো কিডনিই অক্ষত পাওয়া গেছে। আজ শনিবার রাতে একটি বেসরকারি হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর এ তথ্য পাওয়া যায়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ময়মনসিংহের রাজধানী ক্লিনিকের (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) ডা. শহীদুল্লাহ।

এর আগে গত বুধবার পুলিশের সহায়তায় সেলিমকে গুরুতর অসুস্থ অবস্থায় মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন পরিবারের লোকজন। সেলিমের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বড়হিত ইউনিয়নের বৃপাচাশী গ্রামে। সে ওই গ্রামের হাসিম উদ্দিনের ছেলে।

মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে বাড়িতে আনার পর সেলিমের শরীরের বিভিন্ন স্থানে জখম ও তলপেটে দুপাশে কাটা দাগ দেখে তার কিডনি দুটো খুলে নেওয়া হয়েছে অভিযোগ তুলেন পরিবারের লোকজন।

সন্দেহ দূর করতে আজ শনিবার ময়মনসিংহের রাজধানী ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালে সেলিমের শারীরিক পরীক্ষা করান পরিবারের লোকজন। পরীক্ষার পর চিকিৎসক নিশ্চিত করেন সেলিমের দুটো কিডনিই অক্ষত রয়েছে।

বালুবাহী ট্রাকে সড়ক নষ্ট, চলাচল বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

ঈশ্বরগঞ্জে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

নিখোঁজের ১০ দিন পর পরিত্যক্ত পুকুরে মিলল সিপাহির ব্যাগভর্তি খণ্ডিত মরদেহ

নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক এমপিসহ ৩০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ৪

পুলিশ ছেলের কাছ থেকে বাবা নিখোঁজ, ব্রহ্মপুত্র নদে মিলল লাশ

নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ৪

গফরগাঁও ও নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৭

কাদা পরিষ্কার করতে পুকুরে, পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ভালুকায় খাল থেকে যুবকের লাশ উদ্ধার