হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে ট্রাক উল্টে চালক নিহত

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে কয়লাভর্তি একটি ট্রাক উল্টে এর চালক সাইদুর রহমান (৪০) নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৬টার দিকে উপজেলার ঘুগুমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ সূত্রে জানা যায়, কয়লাভর্তি ট্রাকটি উপজেলার ঘুগুমারির ভাই ভাই নামের একটি ইট ভাটায় যাওয়ার পথে কাঁচা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে গাছটি উপড়ে পড়ে। গাছটির চাপায় ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। এ সময় ট্রাকটির হেলপার আহত হন। 

মাদারগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘কয়লা ভর্তি ট্রাক উল্টে একজন নিহতের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ভাঙনের ঝুঁকি রেখেই শেষের পথে অলহরী-আমলীতলা সড়কের কাজ

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন