হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে আয়োজিত মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১২টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আলিফ ফকিরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বানও জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের হত্যা করে তাঁদের কণ্ঠরোধ করা যাবে না। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য করা হবে।

সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরায়েজী, জালাল উদ্দিন মণ্ডলও হান্নান আল আজাদসহ প্রমুখ।

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি