হোম > সারা দেশ > ময়মনসিংহ

অর্ধশত অসহায় পরিবার পেল ঈদ উপহার সামগ্রী

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফ ফাউন্ডেশন। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের চরগোরকপুর এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফ ফাউন্ডেশন।

সংগঠনটির উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে চরগোরকপুর এলাকায় অর্ধশত অসহায় পরিবারের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

চরগোরকপুর এলাকার মানবিক ও সচেতন তরুণদের সমন্বয়ে গঠিত ইনসাফ ফাউন্ডেশন নিজস্ব অর্থায়ন ও স্থানীয় সহযোগিতায় এসব ঈদসামগ্রীর প্যাকেট প্রস্তুত করে। প্রতিটি প্যাকেটে চাল, ভোজ্যতেল, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত ছিল। তালিকা অনুযায়ী সুশৃঙ্খলভাবে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল

ভালুকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য

গফরগাঁওয়ে ছাত্রদলের সাবেক আহ্বায়কের বাড়িতে গেটের সামনে বিস্ফোরণ

ভাঙনের ঝুঁকি রেখেই শেষের পথে অলহরী-আমলীতলা সড়কের কাজ

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন