হোম > সারা দেশ > ময়মনসিংহ

শিশুকে হত্যার পর অটোরিকশা ছিনতাই, তরুণ আটক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে মাজহারুল ইসলাম অন্তর (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার সাইনবোর্ড এলাকার বানার নদীর তীর থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহাম্মদ। 

নিহত রাব্বী মিয়া (১৩) ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের গোয়ালকান্দি এলাকার অটোরিকশা চালক মো. ফজলুল হকের ছেলে। আটক অন্তর একই উপজেলার সরিষা গোইলাকান্দা গ্রামের বাসিন্দা আব্দুল হেলিমের ছেলে। 

এ বিষয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, ‘ছিনতাইকারীকে অটোরিকশাসহ আটক করতে সক্ষম হয়েছি। লাশ এখনো মর্গে পাঠানো হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি